Health
শরীর ও মন সুস্থ না থাকলে কোনো বড় কাজ টেকে না। ইবাদত, পরিশ্রম আর বিশ্রামের ভারসাম্য।
Building Meaningful Wealth. Creating Lasting Legacy.
হালাল উপার্জন, অর্থবহ জীবন এবং স্থায়ী উত্তরাধিকার গড়ার এক নিরন্তর যাত্রা।

মদিনা মুনাওয়ারায় আমার জন্ম। মাদ্রাসার শিক্ষা দিয়ে জীবনের শুরু, তারপর কর্পোরেট জগতে কাজ শিখেছি, দায়িত্ব নিয়েছি, নেতৃত্ব দিয়েছি। আজ আমি একজন উদ্যোক্তা। আমার লক্ষ্য হালাল উপায়ে সম্পদ গড়া, পরিবার ও উম্মাহর জন্য স্থায়ী কিছু রেখে যাওয়া, আর দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই সফল হওয়া।
আমার মূলমন্ত্র: “আমি মানুষকে জিতিয়ে নিজে জিততে চাই।”

আজ আমি যা কিছু, তার পেছনে সবচেয়ে বড় মানুষটি আমার বাবা। আমাদের চার ভাইকে মানুষ করতে তিনি নীরবে অনেক কষ্ট আর সংগ্রাম বয়ে বেড়িয়েছেন। নিজের প্রয়োজন পেছনে রেখে সবসময় আমাদের কথা আগে ভেবেছেন।
বাবা সবসময় একটা কথাই বলতেন: “ইসলামের পথে থাকো, আল্লাহর পথে চলো।”
ডিসেম্বর ২০২৫-এ বাবা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেছেন। তাঁর দেখানো পথ, তাঁর দোয়া আর তাঁর রেখে যাওয়া মূল্যবোধই আজ আমার প্রতিটি কাজের ভিত্তি। দ্বীনের খেদমতের যে স্বপ্ন তিনি দেখতেন, সেটাই আজ Sidqe Academy।
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا“হে আমার রব, তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।” সূরা আল-ইসরা ১৭:২৪
বাবার রেখে যাওয়া স্বপ্ন আর শ্বশুরের দোয়া। দুজনের প্রতিটি স্বপ্নের সাথে নিজের পথকে মিলিয়ে নিয়েছি, আর সেই কারণেই আমি প্রতিদিন এগিয়ে যাচ্ছি। এই তিনটি স্বপ্নই আমার কাজের দিকনির্দেশনা:
আমার জীবনের কাঠামো HRPL Lifestyle। চারটি ঘর একসাথে ঠিক থাকলেই জীবন ভারসাম্যপূর্ণ হয়।
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ“হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন, এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।” সূরা আল-বাকারা ২:২০১
শরীর ও মন সুস্থ না থাকলে কোনো বড় কাজ টেকে না। ইবাদত, পরিশ্রম আর বিশ্রামের ভারসাম্য।
পরিবার, ভাই, স্ত্রী, বন্ধু ও সহকর্মী। সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ।
হালাল উপার্জন ও নৈতিক ব্যবসা। কাজকে ইবাদতের মতো গুরুত্ব দেওয়া।
পরিবার ও উম্মাহর জন্য এমন কিছু রেখে যাওয়া, যা আমার পরেও কাজে লাগবে।
মদিনা থেকে মাদ্রাসা, মাদ্রাসা থেকে কর্পোরেট, আর সেখান থেকে নিজের উদ্যোগ।
রাসূলুল্লাহ ﷺ-এর শহরে জীবনের শুরু।
মাদ্রাসাতুস সুফফা আল ইসলামিয়া, মাদ্রাসাতুল হিকমাহ আল ইসলামিয়া এবং দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা।
পরীক্ষা শেষ হওয়ার মাত্র দুই দিন পর কাজে যোগ দিই। পাশাপাশি অনার্সের পড়াশোনা চালিয়ে গেছি।
মানুষ, প্রক্রিয়া আর প্রতিষ্ঠান চালানোর হাতেখড়ি।
অপারেশনস পরিচালনা ও নেতৃত্বের দায়িত্ব। সেপ্টেম্বর ২০২৬-এ এই অধ্যায় শেষ করি।
জীবনের সবচেয়ে কঠিন সময়। পরিবারের দায়িত্ব কাঁধে এল, আর সিদ্ধান্ত নিলাম বাবার রেখে যাওয়া মূল্যবোধ নিয়ে নিজের কিছু গড়ব।
বাবার ইন্তেকালের পর নতুন জীবনের শুরু। এখান থেকেই আমার জীবনের ব্রেকথ্রু।
বিয়ের পর যে ব্রেকথ্রু শুরু হয়েছিল, তারই পরের ধাপ। ইনস্ট্রাক্টর ও কনসালট্যান্ট হিসেবে Legacy Architect যাত্রা, আর Sidqe Group ও এর প্রতিষ্ঠানগুলোর পথচলা।
স্কাই সিটি হোটেল, মালিবাগ মোড়, ঢাকা।

প্রতিটি প্রতিষ্ঠান একই লক্ষ্যে: হালাল উপার্জন, মানুষের উপকার, স্থায়ী উত্তরাধিকার।
মেন্টর, আলেম, ভাইয়েরা আর সহযাত্রী: যাঁদের সান্নিধ্যে শিখেছি, যাঁদের সাথে পথ চলছি।











বাবার ইন্তেকালের পর, ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ আমার বিয়ে। এখান থেকেই আমার জীবনের ব্রেকথ্রু। নতুন দায়িত্ব আর নতুন দৃষ্টিভঙ্গি এল, আর পরিবারের জন্য হালাল ও স্থায়ী কিছু গড়ার তাগিদ আরও গভীর হলো।

পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার, কর্পোরেট কোলাবরেশন বা বক্তৃতার আমন্ত্রণ: যেকোনো বিষয়ে কথা বলতে যোগাযোগ করুন।

Corporate Collection · 2026
অফিস, ক্লায়েন্ট আর বিশেষ উপলক্ষের জন্য প্রিমিয়াম কর্পোরেট গিফট ও প্রমোশনাল আইটেম। প্রতিটি পণ্যে আপনার প্রতিষ্ঠানের নাম ও লোগো।
Why Yaqfee
এমবস, খোদাই, প্রিন্ট বা এমব্রয়ডারি: প্রতিটি পণ্যে আপনার লোগো মানানসইভাবে।
উপহার যেন খোলার মুহূর্ত থেকেই বিশেষ লাগে, সেভাবে সাজানো বক্স।
ছোট টিম থেকে বড় প্রতিষ্ঠান, যেকোনো পরিমাণের অর্ডার।
Sidqe Group-এর মূল্যবোধে: সততা, মান আর সময়মতো ডেলিভারির প্রতিশ্রুতি।
The Collection
এখানে বাছাই করা ১২টি পণ্য। ১৩ ক্যাটাগরির ৪৫টি পণ্য আর ৫টি কম্বো কিট দেখতে Yaqfee-র সম্পূর্ণ ক্যাটালগ খুলুন।
Occasions
How it works
পণ্য, পরিমাণ, বাজেট আর তারিখ।
আপনার লোগো দিয়ে মকআপ ও অনুমোদন।
মান যাচাই করে প্রস্তুত।
প্যাকেজিংসহ আপনার ঠিকানায়।

পবিত্র হজ ও ওমরাহ যাত্রার প্রস্তুতি, প্যাকেজ আর পুরো সেবা এক জায়গায়। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ মানুষকে জিয়ারতে সাহায্য করা।





এই মুহূর্তের প্যাকেজ, দাম আর সিট জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

বাবার দ্বীনের খেদমতের স্বপ্ন থেকে Sidqe Academy। লক্ষ্য সারা বিশ্বের ১ কোটি মানুষকে কুরআন শেখানো। এটা আমাদের সদকায়ে জারিয়া।
Self-paced
নিজের সময়ে শেখার কোর্স। বিষয় বেছে নিন বা খুঁজুন।
এই নামে কোনো কোর্স পাওয়া যায়নি। অন্য শব্দে খুঁজুন।